ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন ইসি মাহবুব তালুকদার

একমাস হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। রবিবার তৃতীয় দফা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ রিপোর্ট আসে।


রাত সোয়া আটটার দিকে মাহবুব তালুকদার মোবাইল ফোনে কালের কণ্ঠকে তাঁর করোনা মুক্ত হওয়া এবং বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেন।


মাহবুব তালুকদার গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেই রাতে তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। পরদিন কিছুটা সুস্থ হলে তাঁকে কেবিনে নেওয়া হয়। ২০ জুন পরীক্ষা করা হলে করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে গত ৩ জুলাই দ্বিতীয় দফার পরীক্ষাতেও একই ফলাফল পাওয়া যায়।

ads
ads
ads

Our Facebook Page

↑